পৃথিবীতে আমরা অনেক প্রজাতি জীব আছি। তার মধ্যে আমরা মানুষ হিসেবে এর অন্যন্যতা পেয়েছি। তাই যে কোন জীবের তুলনায় মানুষের জীবন যাপনে আছে স্বকীয়তা, মহিমা, সৌন্দর্য, চ্যালেঞ্জ ইত্যাদি। আর যে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তার জন্য মানুষ হিসেবে আমাদেরকে জানতে হয় অনেক কিছু। আমাদের জানার শেষ নেই। যত বেশি জানতে পারি তত বেশি জীবনে সফল হতে পারি। আর সফলতার মধ্যে মানুষ হিসেবে বাচাঁর মহিমা ভোগ করা যায়।